১৯৫৮ সালের পর যে রেকর্ড গড়ল নেদারল্যান্ডস-সুইডেন ম্যাচ



এই ম্যাচেই এবারের বিশ্বকাপে ১০০তম গোল হয়েছে।

কোডি গাকপোর পা থেকে ম্যাচের চতুর্থ গোলটিই এবারের বিশ্বকাপের ১০০তম গোল। মাত্র ৩৩তম ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করা হলো। ১৯৫৮ সালের পর এত দ্রুত ১০০ গোলের দেখা আর মেলেনি বিশ্বকাপে।

১৯৫৮ সালের বিশ্বকাপের ইতিহাসে ১০০তম গোলটি হয়েছিল ২৬তম ম্যাচে। টুর্নামেন্টের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে এই গোলটি করেন। এই গোলটি করার সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর।

এদিকে হিউস্টনে এবারের ফিফা বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস।
 
ডাচদের হয়ে ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো দুজনেই জোড়া গোল এবং একটি গোল করেন ক্রিসেনসিও সামারভিল। অন্যদিকে সুইডেনের হয়ে একটি গোল পরিশোধ করেন অ্যান্থনি এলাঙ্গা।

হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় শুরু হয় নেদারল্যান্ডস–সুইডেন ম্যাচ। 

নেদারল্যান্ডসের পক্ষে মাত্র ১৭ মিনিটের মধ্যে দুটি গোল করেন ব্রায়ান ব্রবি।
ম্যাচের মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেন ব্রায়ান ব্রবি।

১৭ মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোল করেছেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি তার তৃতীয় গোল।

বিরতির পরপরই ব্যবধান ৩–০ করে নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো। ৫৪ মিনিটে দারুণ এক শটে দলের চার ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

অন্যদিকে ৫৯ মিনিটে প্রতি–আক্রমণে সুইডেনের হয়ে একটি গোল করেন অ্যান্থনি এলাঙ্গা। তবে ৮৭ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ডাচদের হয়ে ৫ম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।
 
এই জয়ে গ্রুপ ‘এফ’–এর শীর্ষে উঠে এল নেদারল্যান্ডস। নিজেদর প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২–২ গোলে ড্র করেছিল তারা। আর সুইডেন প্রথম ম্যাচে ৫–১ গোলে হারিয়েছিল তিউনিসিয়াকে।


Comments