দেশের ৮ জেলায় কাজের সুযোগ দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটি তাদের (এনজিও) টেকনিক্যাল বিভাগ রিজিওনাল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।


প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: রিজিওনাল ম্যানেজার

বিভাগ: টেকনিক্যাল

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এমএসসি/বিএসসি

অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: বাগেরহাট (মোরেলগঞ্জ), দিনাজপুর, জামালপুর (দেওয়ানগঞ্জ), খুলনা (বটিয়াঘাটা), নওগাঁ (সাপাহার), পটুয়াখালী (কলাপাড়া), রাঙামাটি, সুনামগঞ্জ (দেরাই)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৬

Comments