চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার লাখ টাকা চাঁদা না দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে মা
নববন্ধনও হয়।
লিখিত অভিযোগে স্বপন প্রধান বলেন, ১৫ বছর ধরে নারায়ণপুর থেকে সারপাড় গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে আশপাশের গ্রামের মানুষ যাতায়াত করেন। গত শনিবার নুরুজ্জামান ও আশিকুর তাঁর গ্রামের মুন্সী বাড়ি ও প্রধানীয়া বাড়ির লোকজনকে ডেকে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে অপারগতা জানালে ওই দুই নেতা নারায়ণপুর-সারপাড় সড়কে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে স্থানীয় লোকজন উপজেলা সদর ও আশপাশের এলাকায় যেতে পারছেন না। রাস্তার বেড়া সরাতে বললে হুমকিও দেওয়া হয়।
Comments
Post a Comment